শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

বিগত ১৬ বছরে একটি জালিম ও ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদ লুটে বিদেশে পালিয়ে গেছে- সেলিমুজ্জামান সেলিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৫২ পিএম
  • ২৮৪ Time View
115

কালের খবরঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিগত ১৬ বছরের শাসনকালে একটি জালিম ও ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদ লুটে নিয়ে বিদেশে পালিয়ে গেছে। এ সময়ের মধ্যে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা চুরি হয়েছে, যা বাংলাদেশের চারটি জাতীয় বাজেটের সমান।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ কাশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। পরে কাশালিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পথসভার আয়োজন করেন কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাফিকুল ইসলাম ফকির ও প্রবাসী কল্যাণ সম্পাদক শাহাবুদ্দিন মিয়া। মাফিকুল ইসলাম ফকির  নেতৃত্বে পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাক-ঢোল বাজিয়ে ও মিছিলের মাধ্যমে সেলিমুজ্জামান সেলিমকে স্বাগত জানান। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাকে এই এলাকার পরবর্তী সংসদ সদস্য হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

পথসভায় সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা। সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে এবং বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।”

কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিনার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুস সালাম খান, সাজ্জাদ করিম মন্টু, মো. আহাদ আলী সিকদার, মো. সেলিম মোল্লা, আক্তার মিনা, মো. শামীম মিয়া, অশোক কুমার মৃধা, সন্তোষ কুমার বিশ্বাস প্রমুখ।কর্মী সমাবেশে সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, “আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কিছু অপশক্তি নির্বাচনকে প্রভাবিত করতে এবং জনগণের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। কিন্তু আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার শপথ গ্রহণ করব।তিনি আরও বলেন, মানুষ তাদের অধিকার আদায়ের জন্য বহু সংগ্রাম করেছে, কিন্তু এখনো তা পূর্ণতা পায়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, তাতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।এই সব কর্মসূচিতে অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION