বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গোপালগঞ্জে পাউবো’র নতুন মসজিদ ও “গোপালগঞ্জ” নামফলক উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৫৯ এএম
  • ৫৩৮ Time View
269

কালের খবরঃ
গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর উদ্যোগে নির্মিত নতুন দ্বিতল মসজিদ এবং শহরের অন্যতম পরিচিত “গোপালগঞ্জ” নামীয় দৃষ্টিনন্দন নামফলক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) (আসরের নামাজের পূর্বে ) মসজিদের নামফলকের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক।  এসময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। এর পর, নব নির্মিত মসজিদে আসরের নামাজ আদায় করেন  তিনি । পরে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের মূল গেটের উভয় পাশের “গোপালগঞ্জ” নামীয় দৃষ্টিনন্দন নামফলক উদ্বোধন করেন।

জেলা প্রশাসক এই উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে বলেন, “গোপালগঞ্জ নামটি জেলার কোন জায়গায় এখন পর্যন্ত শোভা পায়নি, তাই আমরা এটি শহরের প্রধান সড়কের পাশে পাউবো’র মূল গেটে স্থাপন করেছি। এটি গোপালগঞ্জে আগত দর্শনার্থীদের আকর্ষণ করবে এবং এখানকার মানুষদেরও নজর কাড়বে।

তিনি আরো বলেন,এছাড়া, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এলজিইডি কর্তৃক নির্মিত এই নতুন মসজিদটি মুসল্লীদের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে আল্লাহর ইবাদত করার সুযোগ প্রদান করবে।

এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, সওজ নির্বাহী প্রকৌশলী আযহারুল হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদ হাসান, পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী সুব্রত কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান, এনডিসি অনিরুদ্ধ দেব রায় এবং অন্যান্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION