বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৫০ এএম
  • ৩২১ Time View
117

কালের খবরঃ

গোপালগঞ্জে র‌্যালী  ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্য  নিয়ে দিবসটি পালিত হয়।আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি  র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু  এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শামীম আহমেদ খান।

বক্তারা বলেন, বর্তমান সরকার সাক্ষরতার হার বৃদ্ধি ও শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে হবে। পাশাপাশি জেলা পর্যায়ে প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করতে শিক্ষা সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION