রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১.৩৮ পিএম
  • ৩১১ Time View
75

কালের খবরঃ
গোপালগঞ্জে জেলা বিএনপি নেতা ও গোপালগঞ্জ-০২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ কে. এম. বাবরের বাসভবন থেকে কার্তুজসহ পাইপগান উদ্ধারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ডাঃ রাবেয়া আক্তার। তিনি এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং ষড়যন্ত্রমূলকভাবে তার স্বামীকে ফাঁসানোর চেষ্টা বলে দাবি করেন।

আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

ডাঃ রাবেয়া আক্তার বলেন, আমার স্বামী ডাঃ কেএম বাবর আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ আসন থেকে বিএনপির প্রার্থী হতে মনোনয়ন প্রত্যাশী। তিনি স্থানীয়ভাবে জনপ্রিয় ব্যক্তি হওয়ায় অনেক শত্রুও তৈরি হয়েছে। পরিকল্পিতভাবে তাকে ফাঁসাতে এবং সমাজে হেয় করতে প্রতিপক্ষ একটি মহল সক্রিয় ভূমিকা নিয়েছে।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, যারা এ নোংরা চক্রান্ত করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, অ্যাডভোকেট এম এ আলম সেলিম, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, বিএনপি নেতা নেতা আজিজুর রহমান বেনো, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান হাচিব, বিএনপি নেতা জিয়াউল কবীর বিপ্লব, যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবকদল আহবায় সাজাজাদ হোসেন হীরা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শুক্রবার রাত ২টার দিকে যৌথবাহিনী ডাঃ বাবরের বাসায় অভিযান চালিয়ে কার্তুজসহ একটি পাইপগান উদ্ধার করে। তবে এ সময় ডাঃ কে. এম. বাবর বাসায় উপস্থিত ছিলেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION