রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

ভাত ও ভোটের অধিকার ফিরে পেতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছিলাম – নুরুল হক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬.১৬ পিএম
  • ২৪৯ Time View
70

কালের খবরঃ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ভাত ভোটের অধিকার ফিরে পেতে আমরা ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এমন একজন ভালো মানুষকে ভোট দিয়ে জয়ী করবেন, যিনি জনগণের অধিকারের কথা বলবেন।”

আজ শুক্রবার (২২ আগস্ট) গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এ কথা বলেন। যশোরে এক সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মুকসুদপুরে এ পথসভায় নুরুল হক নুর বক্তব্য রাখেন।

এ সময় দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানও বক্তব্য রাখেন। জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল-আমিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভাকে কেন্দ্র করে মুকসুদপুর ও কাশিয়ানী এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচশতাধিক সদস্যদের তৎপরতা বা উপস্থিতি লক্ষ্য করা যায়।

তিনি বাংলাদেশের স্বাধীনতার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানসহ অসংখ্য গুণী ও জ্ঞানী মানুষের জন্ম এই গোপালগঞ্জে উল্লেখ করে নুর বলেন, এখানকার সব মানুষ খারাপ নয়, এখানে ভালো মানুষেরও বসবাস রয়েছে। তবে যারা মানবতাবিরোধী কাজে লিপ্ত ছিল, তাদের ক্ষমা করা যাবে না, তাদের বিচার করতে হবে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কেউ যেন ভবিষ্যতে ব্যক্তিগত স্বার্থে পেটোয়া বাহিনীতে রূপান্তর করতে না পারে, সেজন্য রাষ্ট্র সংস্কারের পাশাপাশি জনগণবান্ধব বাহিনী গড়ে তুলতে হবে। একইসঙ্গে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের দাবি জানিয়ে উচ্চকক্ষের নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে করার প্রস্তাব দেন তিনি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান শেখ হাসিনার পতনের প্রসঙ্গ তুলে বলেন, তিনি ১৬ বছর গণতন্ত্র হত্যা করে দুর্ব্যবস্থার মাধ্যমে ক্ষমতায় টিকে ছিলেন।#

গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদারের সভাপতিত্বে পথসভায় আরও  বক্তব্য রাখেন, ফরিদপুর বিভাগীয় গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজুর রহমান, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, যুব অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন, গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শেখ মোজাহিদ, মুকসুদপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION