বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৩.২৮ পিএম
  • ৩০৫ Time View
78

কালের খবরঃ

র‌্যালী, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচী পালন করে।”প্রযক্তি  নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক আংশীদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে  শেষ করে।পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। পরে যুবউন্নয়ন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৮০জনের মধ্যে সনদ ও ৩৮ লক্ষ ৫০হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিরসনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালান আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION