সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

গোপালগঞ্জে ৪৭৭ জনের বিরুদ্ধে আরো একটি মামলা, মোট মামলা ১৫টি। আসামী ১৬২০৮জন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৯.২৫ এএম
  • ৩৪১ Time View
119

কালের খবরঃ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতার অভিযোগে সন্ত্রাস বিরোধ আইনে ৭৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০০ জনকে আসামী করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে মোট মামলা সংখ্যা দাঁড়ালো ১৫টি।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকায় গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ  সৃস্টি করে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস বিরোধ আইনে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা ও সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৭ জনের নামে ও বেনামে ৪০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। দায়ের করা মোট ১৫টি মামলায় ১৬ হাজার ২০৮ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় পুলিশ আজ পর্যন্ত ৩২৯জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

উল্লেখ্য গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সহিংসতায় ৫ জন নিহত ও সাংবাদিক ও আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ আহত হন শতাধিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION