বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শেষ বিদায়েও টাকার হিসাব, কবর সংরক্ষণে কোটি টাকার বোঝা গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত গোপালগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত

গোপালগঞ্জে সহিংসতায় মোট ১২ মামলা। নতুন করে আরেকটি হত্যা মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৫.১২ পিএম
  • ৫৪৫ Time View
207

কালের খবরঃ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে সদর থানায় ৫টি হত্যা মামলা সহ মোট ১ ডজন মামলা দায়ের করা হলো।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মির মোঃ সাজেদুর রহমান জানান, সংঘর্ষ চলাকালে গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই রাতে ঢাকা মেডিকেল নকলেজ হাসপাতালে মারা যাওয়া রমজান মুন্সীর জামাল মুন্সী বাদী হয়ে আজ শনিবার (২৬ জুলাই) মামলা করেন। গোপালগঞ্জ সদর থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।  তবে এই মামলায় কোন ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।

এ নিয়ে জেলার সদর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থানায় মোট ১২টি  মামলা দায়ের করা হলো। এর মধ্যে হত্যা মামলা ৫টি, বিশেষ ক্ষমতা আইনে মামলা ১টি ও সন্ত্রাস দমন আইনে ৬টি মামলা রয়েছে। এসব মামলায় মোট ১০ হাজার ১৮৩ জনকে আসামী করা হয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩২৭ জনকে।

গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভন্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত-শত নেতাকর্মি হামলা চালায়।পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।দিনভর চলা সংঘর্ষে ৫ জন নিহত ও পুলিশ সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হয়। এ ঘটনায় গোপালগঞ্জের পরিবেশ স্বাভাবিক হলেও সাধারণের মধ্যে গ্রেপ্তার আতংক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION