শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’ উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা ২০০৬–০৭-এর অভিজ্ঞতা কি আবারও প্রশ্নের সামনে? ফুটপাত দখলমুক্তে কঠোর বার্তা ডিএনসিসির, ‘কাউকে ছাড় দেওয়া হবে না’ টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত গোপালগঞ্জে র‌্যালি  ও আলোচনা সভায় আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালিত গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শেষ বিদায়েও টাকার হিসাব, কবর সংরক্ষণে কোটি টাকার বোঝা

মুকসুদপুরে পুলিশের উপর হামলা মামলায় ৩৭ জন জেল হাজতে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৬.৩৫ পিএম
  • ৩৩৪ Time View
138

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের উপর হামলার মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে থাকা ৩৭ জন আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তা না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ রাতে মুকসুদপুর থানাধীন পশারগাতি ইউনিয়নের কৃষ্ণাদিয়া এলাকায় পুলিশ বিশেষ অভিযানে গেলে চেয়ারম্যান আব্দুর রহমান মীরের নেতৃত্বে অন্তত ৩৭ জন নামধারীসহ ১০০/১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের এসআই, এএসআই ও কনস্টেবলসহ একাধিক সদস্য গুরুতর আহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মুকসুদপুর থানায় মামলা দায়ের করে।

পরে আসামিরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষে আজ সোমবার তারা গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION