শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১২.১২ পিএম
  • ২৭১ Time View
72

কালের খবরঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী থেকে গোডাউন ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ রবিবার (১৩ জুলাই) সকালে চরপ্রসন্নদী স্বাধীন ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চরপ্রসন্নদী-গোডাউন সড়কে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে হাতে ধরে প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যাতে সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান লেখা ছিল।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সজীব খন্দকার, ওমর মোল্লা, অনিক খানসহ আরও অনেকে। বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে সড়কটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহনচালকরা। বিশেষ করে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।”তারা আরও জানান, বর্ষা মৌসুমে সড়কটির অবস্থার আরও অবনতি ঘটে, ফলে পুরো রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দ্রুত এ সড়ক সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION