মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি

কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৬.০১ পিএম
  • ৩১০ Time View
66

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষকের শাস্তির দাবীতে বিদ্যালয়টির শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ করেছে।

আজ সোমবার (৭জুলাই) দুপুরে উপজেলার মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানাগেছে, গত মঙ্গলবার (১জুলাই) উপজেলার মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোঃ সাঈদুজ্জামান বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকগণ ক্ষোভ প্রকাশ করে।

এরই সূত্রধরে আজ(৭ জুলাই) দুপুরে বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকগণ বিদ্যালয় চত্ত্বরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শণ করে।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী বলেন, গত ১জুন আমরা কয়েক জন ছাত্রী গণিত শিক্ষক সাঈদুজ্জামান স্যারের কাছে অংক প্রাইভেট পড়তে বিদ্যালয়ে যাই। তিনি বিদ্যালয়টির দ্বিতীয় তলায় বসে আমাদের পড়ান।এরপর আমিসহ আরো কয়েকজন ছাত্রী চলে আসি। এসময় আমাদের এক বান্ধবী একটু পিছনে থাকায় তাকে একা পেয়ে শিক্ষক সাঈদুজ্জামান আমাদের ওই বান্ধবীকে যৌন হয়রানি করে।

অন্য এক ছাত্রী বলেন, অংক ক্লাসে শিক্ষক সাঈদুজ্জামান প্রায়ই আমাদের গায়ে হাত দেয়। তাকে একাধিকবার নিষেধ করার পরেও তিনি আমাদের কথা শুনছেন না। আমরা লজ্জায় কারো কাছে বলতেও পারছি না।একই ভাবে প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মিয়াও কারণে আকারণে আমাদের গায়ে হাত দিয়ে থাকেন।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মিয়ার  কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,সাঈদুজ্জামানের বিরুদ্ধ আনিত অভিযোগের সত্যতা পাওয়ায় আমি মৌখিক ভাবে তাকে ছুটি দিয়েছি। এ বিষয়ে আমাদের বিদ্যালয়ের সভাপতি ব্যবস্থা গ্রহন করবেন।

আপর দিকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন।এদিকে শিক্ষক সাঈদুজ্জামান বিদ্যালয়ে না থাকার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি তার মুঠোফোনটিও বন্ধ রেখেছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির  সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, বিষয়টি আমি জানার সাথে সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইলকে ঘটনা স্থলে পাঠাই। তিনি ঘটনা স্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষক সাঈদুজ্জামানকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।

তিনি আরো বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মিয়ার বিরুদ্ধে  ছাত্রীদের যৌন হয়রানিসহ নানা অভিযোগ থাকায় তাকেও সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।এরপর আমরা অধিকতর তদন্ত করে এই শিক্ষকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION