শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন। গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত

কোটালীপাড়ায় অবৈধ চায়নাদুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫, ৫.৫৫ পিএম
  • ২৪৩ Time View
36

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা মূল্যের ৫০ পিচ অবৈধ চায়নাদুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের হরিণাহাটি বাজারের একটি পরিত্যাক্ত ঘর থেকে এসব জাল জব্দ করা হয়।

কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ জানান, অবৈধ চায়নাদুয়ারী জাল বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হরিণাহাটি বাজারের অভিযান চালানো হয়। এসময় ওই বাজারের একটি পরিত্যাক্ত ঘর থেকে ৩ লাখ টাকা মূল্যের ৫০ পিচ অবৈধ চায়নাদুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরো জানান, উপজেলার বিভিন্ন হাটবাজারে গোপনে এসব অবৈধদুয়ারী চায়না জাল বিক্রি করা হচ্ছে। এসব চায়না জাল দিয়ে উপজেলার বিভিন্ন খাল বিলে অবাধে দেশীয় প্রজাতির মাছ ধরা হচ্ছে। এতে দেশীয় প্রজাতির মাছ হুমকীর মুখে পড়েছে। যে কারনে এসব চায়না জাল জব্দ করার জন্য আমাদের অভিযান চলছে। বেশ কয়েকদিন ধরে আমরা অভিযান চালিয়ে বিভিন্ন খাল-বিল থেকে বিপুল পরিমান অবৈধ চায়নাদুয়ারী জাল জব্দ করেছি এবং তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি। যাতে কেউ এসব জাল বিক্রি বা কিনতে সাহস না পায়। শুধু পোড়ানো হচ্ছে না বিক্রেতা ও ক্রেতাদের জরিমানার আওতায়ও আনা হচ্ছে। দেশীয় মাছ রক্ষার্থে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION