বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

কোটালীপাড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৫.২৬ পিএম
  • ২৮৪ Time View
64

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।আজ বৃহস্পতিবার (৮ মে) উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় টুঙ্গিপাড়া পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া ফেরদৌস, কোটালীপাড়া পানি উন্নয়ন শাখার উপ-সহকারী প্রকৌশলী উৎপ রায়, রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া ফেরদৌস বলেন, দীর্ঘদিন ধরে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে কিছু ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল। আমরা বার বার এই পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে তাদের স্থাপনা সড়িয়ে নিতে বলেছিলাম। তারা এই জায়গা থেকে অবৈধ স্থাপনা সড়িয়ে না নেওয়ায় আমরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আমাদের এই অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION