রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান -এমপি সেলিমুজ্জামান সেলিমের গোপালগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত ঈদের দিন দুর্ঘটনা ৬জন নিহতের পর গোপালগঞ্জে সড়কে কড়াকড়ি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তীর্থ যাত্রীসহ আহত-২৬ গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জনসহ নিহত৫,আহত ২৫ দেশ ও জাতির কল্যাণ কামনা করে গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪

কুয়েট শিক্ষার্থীদের দাবির সমর্থনে গোবিপ্রবির শিক্ষার্থীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৩.১৮ পিএম
  • ৩১০ Time View
103

কালের খবরঃ

কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির সমর্থনে ও ভিসির পদত্যাগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।আজ বুধবার (২৩ এপ্রিল)দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় কুয়েট ভিসির পদত্যাগের দাবীতে বিভিন্ন ধরনের শ্লোগান দেয় মানববন্ধনকারীরা। মানববন্ধন চলাকালে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত, ফার্মেসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবদুল ইসলাম, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ আলী তোহা, বিএমবি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মোঃ মঈনউদ্দীন খান সিফাত বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের মত নব্য ফ্যাসিস্টের রূপ নিয়ে কুয়েট ভিসি ৩২ জন শিক্ষার্থীকে বহিস্কার করেছে। ভিসির পদত্যাগের দাবীতে শিক্ষার্থীরা আন্দোলন করছে অথচ বর্তমান সরকার ও শিক্ষা উপদেষ্টা চোখে কালো কাপড় বেঁধে রয়েছে। এই ভিসির অপসারন না হওয়ায় পযর্ন্ত কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে আন্দোলন চালিয়ে যাবে গোবিপ্রবির শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION