বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১১.৩৬ এএম
  • ৪৮২ Time View
95

কালের খবরঃ

নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলা নববর্ষকে বরণ করা হচ্ছে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় গোপালগঞ্জ শহরের পৌরপার্কে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ পালনের কর্মসূচী শুরু করা হয়।পরে সেখানে “এসো হে বৈশাখ” গান গেয়ে পহেলা বৈশাখকে বরন করে নেয়া হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীরা পরিবেশন করে সংগীত, নৃত্য, আবৃত্তি ও লাঠিখেলা।

এছাড়া শিশু একাডেমির আয়োজনে চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।পরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জানের নেতৃত্বে সকাল ৯টায় বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।জেলা প্রশাসনের আয়োজনে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এছাড়াও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ গোলাম কবির সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যম কর্মি ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।এছাড়াও গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা সরকারী মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থীরা আয়োজন করে দুই দিন ব্যপী বৈশাখীমেলার। বিভিন্ন সংগঠন দিনভর নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরন করে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION