রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট! চ্যাম্পিয়ন গোপালগঞ্জ জেলা দলকে সম্বর্ধণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৫.৩৫ পিএম
  • ৩৮৩ Time View
49

কালের খবরঃ

অনূর্ধ্ব-১৬  ক্রিকেট টুর্নামেন্টে  ঢাকা বিভাগীয় (সাউথ) পর্যায়ে চ্যাম্পিয়ন  গোপালগঞ্জ জেলা দলকে সম্বর্ধণা দিয়েছে জেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল)  সন্ধ্যায় গোপালগঞ্জ সার্কিট হাউসে   গোপালগঞ্জ জেলা ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের  এই সম্বর্ধণা দেওয়া হয় ।জেলা প্রশাসক   মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে  পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, সাফল্যের দিকে এগিয়ে যাবার জন্য জেলা ক্রিকেট দলকে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে  । এছাড়া সবধরণের পৃষ্ঠপোষকতা করার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।পরে  খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের হাতে জার্সি ও ট্রাকস্যুট উপহার হিসেবে তুলে  দেওয়া  হয় ।এরপর খেলোয়াড়বৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের হাতে তুলে দেন। এ অনুষ্ঠানে  জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন  ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION