সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

কোটালীপাড়ায় সাদুল্লাহপুর ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫, ২.০৮ পিএম
  • ৩১২ Time View
92

কোটালীপাড়া প্রতিনিধিঃ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল।আজ রবিবার (২ মার্চ) কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তন্ময় বৈরাগী ও পিঞ্জুরী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন শেখ দীর্ঘদিন ধরে দলীয় শৃংঙ্খলা ভঙ্গ করে আসছে।এ কারনে এই দুই নেতাকে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তন্ময় বৈরাগী ও পিঞ্জুরী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন শেখের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, আমরা ৪৮ ঘন্টার মধ্যেই কারণ দর্শানোর উপযুক্ত জবাব দিবো।

উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ বলেন, বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচীতে অনুপস্থিতসহ তাদের বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগ পাওয়া গেছে। এজন্য তাদেরকে আমরা প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ করেছি। ৪৮ ঘন্টার মধ্যে এই কারণ দর্শানোর নোটিশ জবাব দিতে বলা হয়েছে। তারা যদি সময়ের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION