মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে পুকুরের কচুরীপানার মধ্য থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.৫৪ পিএম
  • ২৯৯ Time View
37

গোবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেয়া হয়।

১৪ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পুরো ১০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে ম্যানেজমেন্ট বিভাগের খেলোয়াররা। জবাবে গণিতের খেলোয়াররা ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয়। ম্যান অব দ্য ম্যাচ হন গণিত বিভাগের মাহমুদুল মহিব। একই বিভাগের মো. ইয়াছিন আরাফাত টুর্নামেন্ট সেরার কৃতিত্ব অর্জন করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, খেলায় হারা বা জেতা নয়; অংশগ্রহণ করাই বড় কথা। যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা বিভাগ বা ক্রীড়া কোটায় ভর্তি হয় না। তারপরও আশা করি এখান থেকে তারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে নেবে। আমাদের কৃতি শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে ক্রীড়া কমিটির আহ্বায়ক ও আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমান ও শরীর চর্চা দপ্তরের সহকারী পরিচালক বাবুল মণ্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION