শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর প্রযুক্তি দেখতে ও গাড়ি কিনতে আইসিসিবিতে দর্শনার্থীদের ভিড় গোপালগঞ্জে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে ১,২৮৮ পূজামণ্ডপ, মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পুনর্বিবেচনার আহ্বান খেলাপি ঋণ আদায়ে নীতি সহায়তা, ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি বেশি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ে জোর দুর্গা উৎসবকে ব্যাহত করতে একটি দলের দোসররা নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে -এস এম জিলানী সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী

বশেমুরবিপ্রবিতে ডিনস কমপ্লেক্স উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.১৭ পিএম
  • ৬১৭ Time View
690

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

শিক্ষা ও গবেষণা কাজে গতিশীলতা আনতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিনস কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেল তিনটায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কমপ্লেক্সের উদ্বোধন করেন। এসময়  প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানসহ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিগণ, রেজিস্ট্রার ও প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর তারা সকল ডিনের অফিস পরিদর্শন করেন। এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখানে ডিনদের জন্য পৃথক কোনো অফিস ছিলো না। যদিও বিশ্ববিদ্যালয়ের জন্য ডিন্স কমপ্লেক্স অত্যাবশ্যকীয়। সেটি অনুধাবন করে প্রথমবারের মতো ডিন্স কমপ্লেক্স করা হলো। আগামীতেও গুরুত্ব বিবেচনায় আমরা অন্যান্য অসম্পূর্ণতাগুলো পূরণের চেষ্টা করবো।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, শিক্ষা ও গবেষণার ওপর বিশ্ববিদ্যালয়ের মান নির্ভরশীল। এক্ষেত্রে ডিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমি প্রত্যাশা করি, এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে, কাজের মাধ্যমে পরিচিতি বাড়াতে, ডিনরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION