বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ডসিরি বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জে র‌্যাব-৬ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ; এক একর সরকারী জমি উদ্ধার গোপালগঞ্জ-০২ আসনে বিএনপি প্রার্থী বাবরের নির্বাচনী শোডাউন গোপালগঞ্জে বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত -৩ মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবরের সভা গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা। মা সেতু বেগম আটক গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ সিপন ভূঁইয়ার ওপর দুর্বৃত্তদের গুলির ছোঁড়ার অভিযোগ আরো একটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হতে পারে- মুক্তিযোদ্ধাদের সেলিমুজ্জামান মোল্যা

কোটালীপাড়ায় স্বামীর পরকীর জের স্বামীর পুরু- ষাঙ্গ কেটে দিল স্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১.৫২ পিএম
  • ৪০৫ Time View
22

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরকীয়ার জের ধরে রুবেল সরদার (৩৫) নামে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে ফেলছে তার স্ত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারী) দিবাগত রাতে  উপজেলার কুশলা ইউনিয়নের বিরামের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী রুবেল সরদার বিরামের কান্দি গ্রামের মনজেল সরদারের ছেলে ও ঘাঘর বাজারের এ্যালমুনিয়াম ব্যবসায়ী।জানাগেছে, ১০ বছর আগে রুবেল সরদার প্রেম করে বিয়ে করে একই গ্রামের আমীর আলী শেখের মেয়ে রেশমা বেগমকে । এই সংসারে রুবেলের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

সম্প্রীতি রুবেল হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধুসহ একাধিক পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় রুবেলকে নিয়ে একাধিকবার শালিস বৈঠক হয়। শালিস বৈঠকে রুবেল আর কোন মেয়ের সাথে পরকীয়ায় জড়াবেনা বলে প্রতিশ্রুতি দেয়। এরপরও রুবেলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠলে স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।

ঘটনার রাতে স্বামী-স্ত্রীর কথাকাটাকাটির পর রুবেল ঘুমিয়ে পরে। এরপর গভীর রাতে স্ত্রী রেশমা বেগম ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্বামী রুবেলের পুরুষাঙ্গ কেটে ফেলেন। রুবেলের চিৎকারে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে রেশমা বেগম পালিয়ে যায়।

রুবেলের বাবা মনজেল সরদার বলেন, রুবেলের চিৎকারে আমরা তার ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে  রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে রুবেলের চিকিৎসা চলছে। ঘটনার পর রুবেলের স্ত্রী পালিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION