শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

গোপালগঞ্জে অনুষ্ঠিত হল মনোমুগ্ধকর অ্যাক্রোবোটিক শো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ১.৫৮ পিএম
  • ৫৩২ Time View
292

কালের খবরঃ

দম আটকানো শারীরিক কসরত।একচুল এদিক-ওদিক হলেই শরীরের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা।তাসের ওপর তাস নয়, এ তো দেহের ওপর দেহ সাজানোর খেলা।মনোমুগ্ধকর আয়োজন শ্বাসরুদ্ধকর অনুভূতিরই জন্ম দিল দর্শকদের মনে।দেশের অ্যাক্রোব্যাট শিল্পীরাই প্রমাণ দিলেন তাঁরাও পিছিয়ে নেই।গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রাতে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মনোমুগন্ধকর এ অ্যাক্রোবোটিক শোর আয়োজন করে।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীরা অ্যাক্রোবেটিক শোতে অংশ নেয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বক)মোঃ গোলাম কবির।

শিল্পমাধ্যম সার্কাসের প্রধানতম অঙ্গ অ্যাক্রোবেটিক শিল্প সমগ্র পৃথিবীতে সমাদৃত ও মর্যাদাপূর্ণ। অ্যাক্রোবেটিক শো দেখতে অনুষ্ঠান স্থলে ভীড় করে শিশু-নারীসহ নানা বয়সের দর্শনার্থী।জমজমাট অ্যাক্রোবেটিক শো দেখে চোখের পাতাও ফেলতে পারেনি দর্শকেরা।বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই অ্যাক্রোবেটিক দল আক্ষরিক অর্থেই গোপালগঞ্জের দর্শকদের মন জয় করে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION