সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারীর শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২, ১১.৪৪ পিএম
  • ৫৯৯ Time View
212

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

শোকের মাস আগস্ট-এর প্রথম দিনে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, ও যশোর জেলার বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।সোমবার (১আগস্ট) মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।এ সময় তাঁর সফর সঙ্গী হিসেবে ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাসান আলী, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুর রোফ মোল্লা,  দোহাকুলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোতালেব তরফদার সহ বাঘারপাড়া, অভয়নগর  উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়নের দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION