মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের খানজাহান আলী মাজারের দীঘিতে কুমিরের আক্রমণে শিশু নিহত! নিরাপত্তা জোরদারের দাবি গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু। কোটালীপাড়ায় চোর আটকের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর; আহত ২০ গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক নারী আটক এবার গোপালগঞ্জে ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার গোপালগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান -এমপি সেলিমুজ্জামান সেলিমের গোপালগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত ঈদের দিন দুর্ঘটনা ৬জন নিহতের পর গোপালগঞ্জে সড়কে কড়াকড়ি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তীর্থ যাত্রীসহ আহত-২৬

গোপালগঞ্জে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ৬.৫৭ পিএম
  • ৩৯০ Time View
102

কালের খবরঃ

গোপালগঞ্জে শেষ হয়েছে প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল খেলায় বালক বিভাগে গোপালগঞ্জ সদর উপজেলার ১নং খালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে ১৮৯ ঠনারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারী) দিনব্যাপী শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগের ফাইনালে কাশিয়ানী উপজেলার ১১৫নং মাজরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় গোপালগঞ্জ সদর উপজেলার ১নং খালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এতে মাজরা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এছাড়া বালিকা বিভাগের ফাইনালে কাশিয়ানী উপজেলার ২নং খারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় মুকসুদপুর উপজেলার ১৮৯ ঠনারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলায় নির্ধারিত সময় অমিমাংসীত থাকলে ট্রাইবেকারে খারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে ঠনারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুনসহ অনান্যা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহন করে। এ খেলায় বিজয়ী বালক ও বালিকা দল জেলা পর্যায়ে খেলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION