শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী গোপালগঞ্জে একের পর এক ১০ যানবাহনের সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল গোপালগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। আসামী ৪৫৩ জন গোবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স বর্জ্যমুক্ত বিশ্ব গড়তে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জুবাইদার ক্রয়ক্ষমতা কমায় স্থবির আবাসন বাজার নভেম্বরে ১১ চালান অনিশ্চিত, জ্বালানি কেনায় বাড়তি ব্যয়ের অভিযোগ

টুঙ্গিপাড়ায় ৫৫০ জন ক্ষুদে শিক্ষার্থী পেল শীতবস্ত্র

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৬.৪৮ পিএম
  • ৪৫৬ Time View
237

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মন্দির ভিত্তিক ৫৫০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।আজ সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার পাটগাতী লঞ্চঘাট এলাকায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মঈনুল হক।

এ সময় টুঙ্গিপাড়া পৌরসভার প্রকৌশলী মোঃ শহিদুজ্জামান, সচিব জহির উদ্দিন উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ মন্দির ভিত্তিক ৫৫০ জন শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মঈনুল হক বলেন, উপজেলা প্রশাসন সব সময় শিক্ষার্থীদের পাশে রয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলার মন্দিরভিত্তিক ৫৫০ জন শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION