বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

ছাত্রলীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও কেক কাটার দাবী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১.২৩ পিএম
  • ৩৭৩ Time View
68

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও কেক কাটার মধ্যে দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়েছে বলে দাবী করেছে নেতাকর্মীরা।

আজ শনিবার (০৪ জানুয়ারী) ভোররাতে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুকে আপলোড করা ভিডিওতে দেখা যায় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানায়। এসময় প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন শ্লোগান দেয় তারা। তবে পুলিশ বলছে এটা অনৈক আগের ছবি।

এছাড়া আজ শনিবার (০৪ জানুয়ারী সকালে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর আরো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অপর দিকে, গতকাল শুক্রবার (০৩ জানুয়ারী) রাতে ছাত্রলীগের কেক কাঁটার অপর একটি ভিডিও সামাজিক যোগাযেগ মাধ্যমে আপলোড করে নেতাকর্মীরা। দাবী করা হয় এটি জেলা শহরের লঞ্চঘাট এলাকায় করা হয়েছে।

তবে টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ খোরশেদ আলম বলেন, নিরাপত্তার জন্য দৃস্কৃতকারীরা যাতে কোন দুর্ঘটনা না ঘটাতে পারে এজন্য দুই দিন যাবৎ পুলিশের নিরাপত্তা ডিউটি চলছে। আর যেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে সেগুলো অনৈক আগের।এক সপ্তাহ বা দশ দিন আগের ছবি। ওখানে এক মিনিটের জন্য আমাদের নিরাপত্তার বাইরে নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION