শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক মানুষের জীবন ও সম্পদের মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশ ব্যবসা যেন নামাজ ও ইবাদতের পথে বাধা না হয় প্রণোদনা ঋণে খেলাপিমুক্ত হতে ২ শতাংশ নগদ জমার শর্ত বাতিল চান ব্যবসায়ীরা শুধু প্রযুক্তি নয়, প্রাকৃতিক আলো-বাতাসেই স্মার্ট আবাসন ভবনের অকুপেন্সি সার্টিফিকেটে আসছে নতুন ব্যবস্থা: গৃহায়ন মন্ত্রী গোবিপ্রবির গেটের ভিতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার

অতীতে ইসলামী দলগুলোকে স্বার্থান্বেষীরা ব্যবহার করেছে- চরমোনাই পীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৮.০১ পিএম
  • ৩৩০ Time View
119

কোটালীপাড়া প্রতিনিধিঃ

চরমোনাই পীর সাহেব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরে আমরা অনেক সরকারে পরির্তন দেখেছি কিন্তু ইসলাম দেখি নাই। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩’শ আসনে প্রার্থী দিবে। অতীতে ইসলামী দলগুলোকে স্বার্থান্বেষীরা ব্যবহার করেছে, আমাদের সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে, আমাদের পরগাছা বানিয়ে রেখেছে। ইসলামী সমমনা দলগুলো একটি মঞ্চ ও ঐক্যের মধ্যে যাচ্ছে। আগামীতে তা জাতির কাছে প্রকাশ করা হবে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর)বিকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী হাই স্কুল মাঠে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরো বলেন, বাংলাদেশ একবার নয় দুইবার নয় সারা বিশ্বে ৫বার চোরের দিক থেকে এক নাম্বার হয়েছে। প্রতি বছর যে টাকা লুটপাট হয়েছে তা দিয়ে একটি নয় ২টি পদ্মা সেতু করা যেতো। এমপির পদে বসে, মন্ত্রীর পদে বসে, ক্ষমতার পদে বসে মেহনতি সাধারন মানুষের আয়ের ট্যাক্সের টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া তৈরী করেছে। এসব স্বভাবী চোরদের একটি হাত কেটে দেয়া হলে বাংলাদেশ চোর মুক্ত হবে।

কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি মো. ফরিদ আহমেদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে মিছিল সহকারে সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা কবিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ, অ্যাডভোকেট মিজানুর রহমান, তসলিম সিকদার সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION