শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

গোপালগঞ্জে জিংক ও আইরন সমৃদ্ধ ধান চাষাবাদ সম্প্রসারনে মাঠ দিবস

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১.৫৬ পিএম
  • ৩২১ Time View
81

কালের খবরঃ

গোপালগঞ্জের বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত জিংক ও আইরন সমৃদ্ধ বিনাধান-২০ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) সদর উপজেলার বাসাবাড়ি গ্রামে বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র  আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন বিনা’র মহাপরিচালক ড.মোঃ আবুল কালাম আজাদ।

গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাঠ দিবসে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হাকিম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষক মোঃ লিয়াকত হোসেন, ফার্ম ম্যানেজার আলমগীর কবির, কৃষক দিপংকর সরকার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জিংক ও আইরন সমৃদ্ধ নতুন জাতের বিধাধান-২০ এ জেলায় হেক্টরে প্রায় ৫ টন ফলন দিয়েছে। মাঠ দিবসে বাসাবাড়ি গ্রামে শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION