সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু কাশিয়ানীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় মানুষ পেল ঈদের চাল গোপালগঞ্জে বছরের প্রথম বৃষ্টি। জনমনে স্বস্তি মুকসুদপুরে ৯৩ হাজার টাকার জাল নোট সহ এক প্রতারক আটক কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর

কোটালীপাড়ায় সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শাখা উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৬.১০ পিএম
  • ৪৯৪ Time View
44

কোটালীপাড়া প্রতিনিধিঃ

ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ জুলাই)দুপুর ১২ টায় কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে এ এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম ওবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপজেলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ সহ অন্যরা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, গ্রামীণ জনগোষ্ঠী

যাতে সহজেই ব্যাংকের লেনদেন করতে পারে সে লক্ষ্যেই আমাদের এই জনপদে এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা । আশা করি এ জনপদের মানুষ এই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION