বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১.০৬ পিএম
  • ৩৫৭ Time View
127

কালের খবরঃ

শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযান করা হয়েছে।

‘অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর দিবসটি  উদযাপনে জন্য বিভিন্ন কর্মসূচীরা আয়োজন করে ।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্য দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে ও জেলা সমাজ সেবা কার্যালয়ের  প্রবেশন অফিসার আল আমিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হারুন অর রশীদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. মোঃ আনিসুজ্জামান, ব্র্যাক প্রতিনিধি তপন ভৌমিক, বর্ণ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র আকাশং, মহিলাঙ্গন প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস, অভিভাবক নাজনীন, রাবেয়া খানম, বর্ণ প্রতিবন্ধী স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী পারভেজ শেখ প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অংশ গ্রহনকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION