শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা

দিদার হত্যা মামলায় কাশিয়ানী থেকে আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৬.৪০ পিএম
  • ৩৪১ Time View
43

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় মেহেদী হাসান রাসেল (৩৫)  নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মেহেদী হাসান রাসেল কাশিয়ানী উপজেলার ছোট খাগড়াবাড়ীয়া গ্রামের মৃত বালা মিয়ার ছেলে।আজ শনিবার (০৯ নভেম্বর) বিকালে কাশিয়ানী উপজেলার ছোট খাগড়াবাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফি উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি মো. শফিউদ্দিন খান জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামী মেহেদী হাসান রাসেল নিজ বাড়ীতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ী থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাসেলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হবে।

ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজী, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় একাধিক চাঁদাবাজূর মামলা রয়েছে। একটি চাঁদাবাজি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জাড়ি করেছিলো আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION