বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে হেলমেট ব্যবহারকারীদের ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৫.৩৩ পিএম
  • ৩৭০ Time View
131

কালের খবরঃ

“হেলমেট ব্যবহার করি; নিজে ও নিজের পরিবারকে নিরাপদে রাখি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ ইয়ামাহা বাইকার্স ক্লাবের সদস্যদের উদ্যোগে দিনব্যাপী সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

আজ শনিবার  (০৯ নভেম্বর ) সকাল ১০ টায় গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয় । এ সময়  ক্লাবের হেলমেট পরিধানরত বাইকারদের ফুল দিয়ে শুভেচ্ছা  জানানো হয় । গোপালগঞ্জ ট্রাফিক কর্মরতদের সহযোগিতায় এ কার্যক্রম আরো বেগবান হবে এমন প্রত্যাশায় ক্লাবের সদস্যরা ট্রাফিকে কর্মরতদের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে  ফুলের শুভেচ্ছা জানান।

পরে  গোপালগঞ্জ সদর উপজেলা, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ব্যস্ততম সড়কে দিনব্যাপী চলে হেলমেট পড়তে উদ্বুদ্ধ করণ কার্যক্রম।

গোপালগঞ্জ ইয়ামাহা রাইডার্স ক্লাবের এডমিন কে. এম. রনি বলেন, “আমরা ব্যক্তি প্রয়োজন ও মানসিক তৃপ্তির জন্য বাইক রাইড করে থাকি। কিন্তু এই আনন্দময় বাইক রাইডিং আমার পরিবারের জন্য হুমকি হোক, এটা আমাদের কাম্য নয়। তাই  আইন মেনে হেলমেট সহ সেফটি গিয়ার গুলো নিয়ে প্রতিনিয়ত বাইক রাইড করব। তাহলেই বাইক রাইড নিজের ও নিজের পরিবারের জন্য নিরাপদ ও আনন্দময় হয়ে উঠবে। সে লক্ষ্যেই আমরা সচেতনা কার্যক্রম পরিচালনা করছি। বাইকার সচেতন হলেই নিজে ও নিজের পরিবারকে নিরাপদে রাখতে পারবেন।”

গোপালগঞ্জ ইয়ামাহা রাইডার্স ক্লাবের  সদস্য সাকিব হোসেন হৃদয় বলেন, “সড়কে অনিরাপদ যাত্রা থেকে বাইকারদের নিরাপদ যাত্রায় সচেতন ও উদ্ভুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। অনেকসময় বাইকার মামলার ভয়ে হেলমেট পরিধান করে কিন্তু তার নিজের সেফটির কথা চিন্তা করে না। নিজের ও নিজের পরিবারের কথা চিন্তা করে বাইকার যদি হেলমেট পরিধানে উদ্ভুদ্ধ হয়, তা হলেই  আমাদের  কার্যক্রম সফল ও সার্থক হবে। বাইকারের নিরাপত্তা বৃদ্ধি পাবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION