শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

স্বেচ্ছাসেবকদল নেতা দিদার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা তৌফিক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ২.৩২ পিএম
  • ৩৯৯ Time View
123

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তৌফিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (৬ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।।এর আগে গত শনিবার ভোররাত ৩ টায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের সোনালী ব্যাংক ভবনের তিন তলার একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের (ডিবি) দল।

গ্রেপ্তারকৃত তৌফিক বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।

এসবতথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

এরআগে গত ১৭ সেপ্টেম্বর নিহত স্বেচ্ছাসেবক দল নেতা দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাজমা আক্তার সহ ১১৭ জনের নাম উল্লেখ ও ১৫০০ জনকে অজ্ঞাত অসামী করা হয়।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী দলীয় নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। ঐদিন বিকালে তাদের গাড়ি বহরটি ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা গাড়ি বহরে হামলা চালায়। এক পর্যায় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারের লাশ ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION