শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগে বারবার গণতন্ত্রের স্বপ্ন জাগলেও কেন তা স্থায়ী রূপ পেল না বাংলাদেশে গোপালগঞ্জের ওপর দিয়ে ৯টি ট্রেন চলাচল বন্ধ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে উড়িয়ে দিল বাংলাদেশ গোপালগঞ্জে আট প্লাটুন আনসার মোতায়েন! মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না বাহিনী। রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপে ক্ষতিকর উপাদানের অভিযোগ, আদালতে হাজির হননি সিমিন রহমান গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক পরিবেশ, নতুন করে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা

প্রবীণ দিবস উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৪.৪৩ পিএম
  • ৪২৩ Time View
oplus_1024
234

কালের খবরঃ

গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও  জেলা সমাজ সেবা কায্যালয় যৌথভাবে এ কর্মসূচি পালন করে।

“মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ” এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির ও সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী প্রবীণ দিবসের মূল বক্তব্য উপস্থাপন করেন।

গোপালগঞ্জ  প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ডা. মো. আনিসুজ্জামানের সঞ্চালনায় এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মোঃ এমদাদুল হক, প্রবীণ শেখ মোঃ রুহুল আমিন প্রমূখ।

প্রবীণ দিবসের এই অনুষ্ঠানে অর্ধশত প্রবীণ, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

প্রবীণদের সামাজিক নিরপত্তা বিধানে সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বক্তারা বলেন, প্রবীণদের সুরক্ষায় পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে। তাদের সম্মান, মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION