শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় ১৬১ আওয়ামী লীগ নেতা কর্মির নামে যুবদল নেতার মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪.০৫ পিএম
  • ৩৬৭ Time View
39

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় টুঙ্গিপাড়া থানায় ১৬১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।টুংঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি মুক্তার হোসেন বাদী হয়ে গতকাল মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) রাতে এই মামলাটি দায়ের করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন সর্দারসহ ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে।আর অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ১০০ জনকে।

মামলার বিবরনে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তার গ্রামের বাড়িতে আসার কর্মসূচি ছিল। ঐদিন বিকাল চারটায় তার গাড়ি বহর গোপালগঞ্জের ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করে। পরে তিনি আহত হয়ে ঢাকা ফিরে যান। টুংগীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া ফেরার পথে কুশলী নামক স্থানে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইন চার্জ খন্দকার আমিনুর রহমান মামলা দায়ের কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ আসামিদের গ্রেফতার অভিযান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION