বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

স্বেছাসেবক দল নেতা নিহতের ঘটনায় আরো একজন গ্রেপ্তার! এই নিয়ে গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬.১৫ পিএম
  • ৩৮৭ Time View
66

কালের খবরঃ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদারের নিহতের ঘটনায় আরো এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে সদর উপজেলার গোবরা গ্রামের তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় এই নিয়ে তিন জনকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃত সিহাব মোল্লা (৩৫) সদর উপজেলার গোবরা দক্ষিনপাড়া গ্রামের সত্তার মোল্লার ছেলে। আজ রোববার( ১৫ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলা ঘোনাপাড়া এলাকার বাঁকাদ্দেছ চৌধুরীর ছেলে ও মুক্তিযুদ্ধ প্রজন্ম কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলিমুজ্জামান চৌধুরী (৫০) ও ওই এলাকার  ইঙ্গুল শেখের ছেলে আওয়ামী লীগ কর্মী সিজার শেখ(৪২)। গত শনিবার(১৪ সেপ্টেম্বর)বিকেলে ওই দুই জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানিয়েছেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহতের ঘটনায় সিহাব মোল্লার সংশ্লিষ্টতা রয়েছে এমন সন্দেহে তাকে আটক করা হয়।কিন্তু ওই ঘটনায় এখন পর‌্যন্ত মামলা না হওয়ায় এঘটনার সাথে জড়িত সন্দেহে ৫৪ ধারায় আটক দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত শুক্রবার(১৩ সেপ্টেম্বর)বিকেলে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মিদের সাথে বিবাদে জড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলি দিদার নিহত হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION