মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে পুকুরের কচুরীপানার মধ্য থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু

গোপালগঞ্জের হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা স্বাস্থ্যসেবা বন্ধ রেখেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৩০ পিএম
  • ৬৭৩ Time View
167

কালের খবরঃ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে কমপ্লিট শাটডাউনের অংশ হিসাবে গোপালগঞ্জের সরকারী হাসপাতালগুলোতে বহিরবিভাগ সেবা বন্ধ রয়েছে। এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যসেবা বন্ধ রেখেছে ইন্টার্ন চিকিৎসকরা।

আজ সোমবার (০২ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল ও গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহিরবিভাগ বন্ধ রাখা হয়েছে। এছাড়া হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালগুলোর ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যসেবা বন্ধ রেখেছে। ফলে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন ভোগান্তিতে। রোগীদের নিয়ে ঘুরে ঘুরে ডাক্তার দেখাতে না পেরে অনেকেই ফিরে যাচ্ছে বাড়ী। অনেকে আবার ডাক্তার দেখাতে ছুটছেন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকগুলোতে।

বাগেরহাটের মোল্লাহাট থেকে রোগী নিয়ে আসা মো. আব্দুর রহমান মুন্সী বলেন, আমার চাচা খুবই অসুস্থ। তাকে ডাক্তার দেখানোর জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। কিন্তু এখানে চিকিৎসা নেবা বন্ধ রেখেছে ডাক্তাররা। এতে আমরা ভোগান্তিতে পড়েছি। এখন প্রাইভেট ক্লিনিকে দেখাতে হবে।পিরোজপুরের নাজিরপুরের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, আমার বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে ডাক্তার নেই, তারা কর্মবিরতি ডেকেছে বলে শুনেছি। এখন বাচ্চাকে ডাক্তার না দেখিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে।শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক প্রেমানন্দ মন্ডল বলেন, বহিরবিভাগ বাদে জুরুরী সকল সেবা ও ভর্তি রোগীদের সেবা প্রদান করা হচ্ছে। ইন্টার্ন চিকিৎসকরা যাতে কাজে ফিরে আসে সে বিষয়ে আলোচনা চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION