রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান রাজউকের আবাসন প্রকল্পে কাজের ধীরগতি, বাড়ছে অনিয়মের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ আবাসন খাতের সংকটে চাপে ২৫০টির বেশি সহযোগী শিল্প পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি

গোপালগঞ্জে বিএনপির কর্মীসভায় নেতার্মীদের নির্বাচনী প্রচারণা চালানোর আহবান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ২.৩৭ পিএম
  • ৪৯০ Time View
143

কালের খবরঃ

গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (২৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। উপজেলা বিএনপির সদস্য এবাদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনা, সদর উপজেলা বিএনপি সভাপতি মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক আলমগীর ফকির, মাঝিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি ইবাদুল হক খানসহ বিএনপি নেতা ফেলা কাজী, আখিনুর কাজী, খালিদ মিনা বক্তব্য রাখেন এসময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।কর্মীসভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আওয়ামী সরকারের দুঃশাসন, অন্যায়, অত্যাচার, হামলা, মামলা, গুম খুনের হাত থেকে রেহাই পেয়েছে বিএনপির নেতাকর্মীসহ সাধারন মানুষ। দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করবে সেই সাথে গোপালগঞ্জ থেকে বিএনপির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হবে। তাই এখন থেকেই নির্বাচনী প্রচারণা চালানোর জন্য নেতার্মীদের প্রতি আহবান জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION