শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

দীর্ঘ ১৬ বছর পর গোপালগঞ্জে বিএনপি নেতার শোডাউন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৪.৪৫ পিএম
  • ৪০০ Time View
113

কালের খবরঃ

দীর্ঘ ১৬ বছর পর গোপালগঞ্জে জেলা বিএনপি-র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ শোডাউন  করেছেন।

আজ বৃহস্পতিবার(২২ আগস্ট)দুপুরে তাঁর নেতৃত্বে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার জলিরপাড় থেকে মোটর সাইকেল, পিক-আপ ও মাইক্রোবাস নিয়ে শোডাউন করেন। শোডাউনটি বৌলতলী, করপাড়া, ভেড়ার বাজার হয়ে গোপালগঞ্জ জেলা সদরে প্রবেশ করে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোডাউনে বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজের কর্মি সমর্থকরা অংশ নেন। পরে  শহরের গেটপাড়ায় গিয়ে জড়ো হয়।

এর আগে জেলা শহরের পুলিশ লাইনস্ মোড়ে এক পথসভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সব বিভেদ ভুলে এক সাথে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, বিগত ১৬ বছর তিনি বা তার দল গোপালগঞ্জে দলীয় কোন কর্মসূচী পালন করতে পারেননি। এখন তারা মুক্ত বিহঙ্গের মতো এলাকার মানুষের জন্য কাজ করতে পারবেন।দলীয় কর্মসূচী পালন করতে পারবেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION