শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের চলমান প্রকল্পের কোন কাজ বন্ধ হবে না- এমপি ডাঃ কে.এম বাবর ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পালন করলো মৌসুমী উৎসব গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কৃষকের সুরক্ষায় সেড নির্মাণের উদ্যোগ নেয়া হবে- দুর্যোগ মহাপরিচালক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪, ৩.০৫ পিএম
  • ৩৭৮ Time View
78

কালের খবরঃ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণে কাজ করে যাওয়া। প্রতিমন্ত্রীর নির্দেশনায় কৃষকের সুরক্ষায় সেড নির্মাণের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের সামনের কর্মসূচি গুলোতে অবশ্যই কৃষক সেড অন্তর্ভুক্ত করবো। সেই সাথে সারাদেশে কৃষক সেড নির্মাণে উদ্যোগ নেয়া হবে।

আজ শনিবার (২৯জুন) বেলা ১২ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারা যেভাবে তালিকা তৈরি ও ক্ষতি মূল্যায়ন করে তার পরিপ্রেক্ষিতে আমরা বরাদ্দ পাঠিয়ে থাকি। আর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গোপালগঞ্জের প্রতি অবশ্যই বিশেষ দৃষ্টি থাকে। আর প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব এলাকায় সুষম বন্টন করা হয়।

রেজোওয়ানুর রহমান আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের যথাযথ ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যা আশ্রয়ন কেন্দ্র ও মুজিব কেল্লা তৈরি করছি। গ্রামাঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন করছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

এরআগে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক রেজাওয়ানুর রহমান।পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্ন-সচিব) বিপুল চন্দ্র বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম সহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION