কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে চলাচলকারী ৯টি ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। বন্ধ হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে আন্তঃনগর ও কমিউটার ট্রেন। এ ছাড়া রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচলও সীমিত করা হয়েছে।
বন্ধ হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে জাহানাবাদ (৮২৬), রূপসী বাংলা (৮২৭ ও ৮২৮), ভাটিয়াপাড়া এক্সপ্রেস (১০৩ ও ১০৪), অভিযাত্রী কমিউটার (১৩৫ ও ১৩৬) এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৩ ও ৭৮৪)। এর মধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও অভিযাত্রী কমিউটারের উভয়মুখী চলাচল বন্ধ রাখা হয়েছে।এ ছাড়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোপালগঞ্জের গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ট্রেনগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এসব ট্রেন বিকল্প পথে আশপাশের জেলা দিয়ে চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম গণমাধ্যমকে বলেন, ‘ট্রেনগুলো পুরোপুরি বন্ধ করা হয়নি। তবে ৯টি ট্রেন গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে চলাচল করবে না। এগুলো আশপাশের জেলা দিয়ে চলাচল করবে।
Design & Developed By: JM IT SOLUTION