বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। আসামী ৪৫৩ জন গোবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স বর্জ্যমুক্ত বিশ্ব গড়তে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জুবাইদার ক্রয়ক্ষমতা কমায় স্থবির আবাসন বাজার নভেম্বরে ১১ চালান অনিশ্চিত, জ্বালানি কেনায় বাড়তি ব্যয়ের অভিযোগ তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ রামপালের কয়লা চুক্তির দৌড়ে বাঁশখালীর সরবরাহকারী লিয়ানেক্স গোপালগঞ্জের নিরীহ জনগণ যাতে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখা হবে- এস পি মোঃ হাবীবুল্লাহ গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি: অনুমোদন ছাড়াই নির্মাণ, এখন বৈধতার চেষ্টা

গোপালগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। আসামী ৪৫৩ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬.০৬ পিএম
  • ৩ Time View
5

কালের খবর ডেক্সঃ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংগঠিত নানান ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাত আসামী দেখানো হয়েছে।গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক(তদন্ত)মোঃ সিরাজুল ইসলাম মামলার বিষয়ে নিশ্চিত করে জানিয়েছেন, এ মামলায় ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য গত ১০ নভেম্বর মঙ্গলবার ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর তান্ডব চালিয়েছে কার‌্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা।

সকাল থেকে তারা লগি-বৈঠা, ঢাল-সড়কী ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ, কভার্ড ভ্যান ভাংচুর, সড়কে টায়ার জ্বালিয়ে আগুনসহ বিভিন্ন সহিংসতা চালায় ধর্মঘটিরা। এছাড়া, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে চরম ভোগান্তীর শিকার হয় সাধারন মানুষ। এরআগে, গত সোমবার (৯ নভেম্বর) রাতে জনমনে আতংকে সৃষ্টির জন্য তারা শহরের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION