কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ নাইমুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প। সোমবার রাত সাড়ে ১২টায় কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এসআরবি ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ নাইমুর রহমানকে আটক করা হয়। তবে এ সময় তাঁর সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যান।
এসআরবি আরও জানায়, এ ঘটনায় আটক নাইমুর রহমান ও পলাতক ওই ব্যক্তির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আটক ব্যক্তি ও জব্দ করা আলামত কাশিয়ানী খানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION