বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা

৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০.৫৭ এএম
  • ৬ Time View
8

বিশেষ প্রতিনিধি:

দূরের পথ পেরিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য কিশোরীকে। কোথাও কয়েক কিলোমিটার পথ হেঁটে, আবার কোথাও কাদামাটি ও ভাঙাচোরা রাস্তা পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয় তাদের। দীর্ঘ ও কষ্টকর যাতায়াতের পাশাপাশি নিরাপত্তার উদ্বেগও অনেক সময় ছাত্রীদের নিয়মিত স্কুলে উপস্থিতিতে বাধা হয়ে দাঁড়ায়। এর প্রভাব পড়ে পড়াশোনায়, বাড়ে ঝরে পড়ার ঝুঁকি।

এই পরিস্থিতি বিবেচনায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা ও শিক্ষায় ধরে রাখতে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রায় ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হবে। এ কর্মসূচির আওতায় মোট ৩ লাখ ছাত্রী বাইসাইকেল পাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন মেধাবী ও দরিদ্র ছাত্রীদের যাতায়াতের সুবিধা বাড়বে, অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ঝরে পড়ার হার কমানোর পাশাপাশি নারীশিক্ষার প্রসারেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

৩ লাখ ছাত্রীকে দেওয়ার জন্য সংগ্রহ করা বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে বিভিন্ন ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে তিনি সেগুলো চালিয়ে দেখে মান, ব্যবহারযোগ্যতা ও অন্যান্য দিক পরখ করেন।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের এ উদ্যোগের আওতায় দেশের প্রায় ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী ও দরিদ্র ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি বিদ্যালয় থেকে সংশ্লিষ্ট শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রী এ সুবিধা পাবে।
কর্মসূচির প্রধান লক্ষ্য হলো দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াতের সময় ও শ্রম কমানো, ছাত্রীদের চলাচল সহজ ও নিরাপদ করা এবং তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা।

দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে যেসব ছাত্রী প্রতিদিন শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, বাইসাইকেল তাদের সেই চাপ অনেকটাই কমিয়ে দেবে। পাশাপাশি যাতায়াতে ব্যয় হওয়া অর্থও সাশ্রয় হবে পরিবারের।

সংশ্লিষ্টরা মনে করছেন, যাতায়াতের সুবিধা বাড়লে মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়তে পারে। একই সঙ্গে দীর্ঘদিনের যাতায়াত সমস্যা ও নিরাপত্তাজনিত উদ্বেগ কমলে পড়াশোনা চালিয়ে যাওয়ার আগ্রহও বাড়বে।

মেয়েদের শিক্ষায় ধরে রাখার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধেও এর পরোক্ষ ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের মেয়েদের বিদ্যালয়ে নিয়মিত যাওয়ার সুযোগ তৈরি হলে তাদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বাড়বে।

একটি বাইসাইকেল শুধু বিদ্যালয়ে যাতায়াতের মাধ্যম নয়, এটি কিশোরীদের আত্মনির্ভরশীলতা ও আত্মবিশ্বাস তৈরিরও একটি উপায় হতে পারে। নিজের বাহনে নিজেই বিদ্যালয়ে যাতায়াতের অভ্যাস তাদের সময় ব্যবস্থাপনা, দায়িত্ববোধ ও চলাফেরার স্বাধীনতা বাড়াতে সহায়তা করবে।

দীর্ঘ পথ হেঁটে বিদ্যালয়ে যাওয়ার পরিবর্তে সাইকেলে দ্রুত পৌঁছাতে পারলে পড়াশোনা ও অন্যান্য সৃজনশীল কাজে অতিরিক্ত সময় দেওয়ার সুযোগও তৈরি হবে। একই সঙ্গে বাবা-মায়ের ওপর যাতায়াত ব্যয়ের চাপ কমায় মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবারের আগ্রহ বাড়তে পারে।

ফলে গ্রামবাংলার মেঠোপথে ৩ লাখ বাইসাইকেলের চলাচল শুধু যাতায়াতের চিত্রই বদলাবে না, এর সঙ্গে বদলাতে পারে বহু কিশোরীর শিক্ষাজীবন ও ভবিষ্যতের স্বপ্নও।

এদিকে প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে পরিণত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি পণ্য ও চামড়াজাত পণ্য রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম বা হ্যাচিং এগ রপ্তানি করেছে।

আজ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হবে। এবারের প্রতিপাদ্য—‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION