মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে আট প্লাটুন আনসার মোতায়েন! মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না বাহিনী। রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপে ক্ষতিকর উপাদানের অভিযোগ, আদালতে হাজির হননি সিমিন রহমান গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক পরিবেশ, নতুন করে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্যে বছরে ১,৮৬১ কোটি টাকা সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান অস্থিতিশীলতা ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা

গোপালগঞ্জে আট প্লাটুন আনসার মোতায়েন! মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না বাহিনী।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২.৫৮ পিএম
  • ৩ Time View
Oplus_131072
5

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার বাহিনী। শব্দ, বাঁশি, নিজেদের উপস্থিতি ও বিভিন্ন কৌশল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন তারা।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জের বেদগ্রামে ২৩ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী।

তিনি বলেন, গোপালগঞ্জে মোতায়েন করা আট প্লাটুন আনসার সদস্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের সমন্বয় সভায় বিভিন্ন বাহিনীর মধ্যে দায়িত্বপূর্ণ এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি ও এসআরবিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে আনসার সদস্যরা।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় যৌথ টহল পরিচালনা করবেন আনসার সদস্যরা।সদরে বিজিবির সঙ্গে এবং টুঙ্গিপাড়ায় এসআরবির সঙ্গে সমন্বিতভাবে টহল ও অভিযান পরিচালনা করা হবে।এ ছাড়া একটি প্লাটুন বিশ্ববিদ্যালয় এলাকায় এবং অন্য একটি প্লাটুন বিসিক অফিস ও সংলগ্ন এলাকায় স্থায়ী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রয়োজনে তারাও টহল দেবে।

সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষতিসাধনের মতো ঘটনা ঘটলে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সরকারি নীতিমালা অনুসরণ করেই সব কার্যক্রম পরিচালিত হবে।

আনসার বাহিনীর সক্ষমতার কথা তুলে ধরে উপ-মহাপরিচালক বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে দায়িত্ব পালন করে আসছে আনসার বাহিনী।সাম্প্রতিক সময়ে গাজীপুর ও নারায়ণগঞ্জের গার্মেন্টস শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায়ও বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। গোপালগঞ্জেও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।

তিনি এ কার্যক্রম সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION