রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে মারধর করে আহত অস্তিত্ব সংকটে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণি বাওড় ইস্ট ওয়েস্ট মিডিয়ার ছয় সংবাদমাধ্যমের ১৭ সাংবাদিক পেলেন পুরস্কার মুকসুদপুরে ৫টি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি ক্রীড়ার বহুমাত্রিক আয়োজনে মুখর বসুন্ধরা স্পোর্টস সিটি বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন ক্রেতাদের আগ্রহে এক ঘণ্টা বাড়ল আইসিসিবির কার বাজারের সময় গোপালগঞ্জে গ্যাস সিলিন্ডার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ভ্যানচালক নিহত

মুকসুদপুরে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২.১৭ পিএম
  • ২৬ Time View
32

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ইমাদ পরিবহনের একটি বাস চাপায় গোপাল বেপারী রিপন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন।আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার নিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত গোপাল বেপারী রিপন কাশিয়ানী উপজেলার গেড়াখোলা গ্রামের প্রমথ বেপারীর ছেলে। তিনি মুকসুদপুর উপজেলা সদরের রামপ্রসাদ মিষ্টি ভান্ডারে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাইসাইকেলযোগে মুকসুদপুর সদরের দিকে যাচ্ছিলেন রিপন। তিনি নিশাতলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION