টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদ স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার ( ৩০ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেয়া হয়েছে।পত্রে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদের দায়িত্ব আপাতত স্থগিত করা হলো। দলের সুনাম অক্ষুন্ন রাখা ও দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি পরিচয়ে সংগঠনের কোন কর্মকান্ডে লিপ্ত না হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। এতথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের বলেন, সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত করা হয়েছে। কিন্তু কি কারনে পদ স্থগিত করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION