কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (আজ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে. এম. বাবর।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিক উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ শাহিনা নাছরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহম্মেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুল বারী এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনিন্দ্রনাথ বাড়ৈসহ সংশ্লিষ্টরা।
সভায় জেলার ১ হাজার ২৮৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION