শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ভ্যানচালক নিহত ডিজিটাল সেবার পথে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি, উদ্বোধন নতুন অফিস টুঙ্গিপাড়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’ উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা ২০০৬–০৭-এর অভিজ্ঞতা কি আবারও প্রশ্নের সামনে? ফুটপাত দখলমুক্তে কঠোর বার্তা ডিএনসিসির, ‘কাউকে ছাড় দেওয়া হবে না’ টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত গোপালগঞ্জে র‌্যালি  ও আলোচনা সভায় আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালিত গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ

ডিজিটাল সেবার পথে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি, উদ্বোধন নতুন অফিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২.২৬ পিএম
  • ৭ Time View
9

স্টাফ রিপোর্টারঃ

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য সেবা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন কার্যালয়ের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়।

নতুন এ কার্যালয়ের মাধ্যমে সোসাইটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আবাসিক এলাকার বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও অভিযোগের বিষয়ে দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই সোসাইটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে অ্যাম্বুল্যান্স সেবা চালু করা হয়েছে। তুলনামূলক কম খরচে বাসিন্দারা এ সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, অনেক সময় জরুরি প্রয়োজনে বাসিন্দাদের ওষুধ সংগ্রহ করতে সমস্যায় পড়তে হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বাসায় বাসায় জরুরি ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। জরুরি নম্বরে যোগাযোগ করলে প্রয়োজনীয় ওষুধ দ্রুত পৌঁছে দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে এ সেবা কার্যকর হবে বলেও জানান তিনি।

সোসাইটির মহাসচিব ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, বসুন্ধরার বাসিন্দাদের কল্যাণ এবং তাদের জন্য সেবার মান উন্নত করাই বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম প্রধান লক্ষ্য। নতুন কার্যালয়ের মাধ্যমে সোসাইটির কর্মকাণ্ড আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

তিনি বলেন, নতুন অফিস থেকে বাসিন্দাদের বিভিন্ন অভিযোগ ও সেবাসংক্রান্ত বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একটি নিরাপদ, সুশৃঙ্খল ও কল্যাণমুখী আবাসিক পরিবেশ গড়ে তুলতে সোসাইটি কাজ করে যাবে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

শেখ এহসান রেজা জানান, বাসিন্দাদের জন্য অ্যাম্বুল্যান্স সেবার পাশাপাশি ২৪ ঘণ্টা জরুরি ওষুধ ডেলিভারি এবং ইউটিলিটি সেবার আওতায় প্লাম্বিং ও ইলেকট্রিশিয়ান সেবা চালু করা হয়েছে। এসব সেবা সহজে পাওয়ার জন্য একটি কল সেন্টারও চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে সোসাইটির সব সেবা ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর ফলে বাসিন্দারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে সোসাইটির নির্বাহী সহসভাপতি কাজী দিদার আহম্মেদ, অর্থ সম্পাদক ইমরুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কার্যালয়কে কেন্দ্র করে বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের সেবাদান কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল করা হবে। একই সঙ্গে বাসিন্দাদের বিভিন্ন অভিযোগ দ্রুত গ্রহণ, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সমস্যার কার্যকর সমাধানে গুরুত্ব দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION