সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের গোপালগঞ্জে ১২৮৮ দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে মারধর করে আহত অস্তিত্ব সংকটে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণি বাওড়

টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২.৪২ পিএম
  • ১৮ Time View
23

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের মাত্র আট দিন পর পদত্যাগ করেছেন আহবায়ক শাহিদ আলম।গত রবিবার (৪ অক্টোবর)বিকালে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহবায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান। পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, আমি শাহিদ আলম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক ও টুঙ্গিপাড়া উপজেলা আহবায়ক পদে আছি। আমার শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারনে আমার সকল পদ থেকে অব্যাহতি নিলাম। সাথে সাথে আর কখনো রাজনীতির সাথে জড়াবো না বলে অঙ্গীকার করিলাম। এতএব বিষয়টি সকলে বিশেষ বিবেচনায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এনসিপি থেকে সদ্য পদত্যাগ কারী আহবায়ক শাহিদ আলম বলেন, শারীরিক ও পারিবারিক সমস্যার কারনে পদত্যাগ করেছি। এছাড়া আমার নিজস্ব ব্যবসা রয়েছে। রাজনীতিতে জড়িয়ে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। তাই রাজনীতি পুরোপুরি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এব্যাপারে গোপালগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব ফেরদৌস আমিনা বলেন, উনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন কিন্তু আমরা এখনো গ্রহন করিনি। উনি চেয়েছিলো কমিটি যেন প্রকাশ না হয়। সে এনসিপি করবে তা কেউ জানবে না, আবার তার অপকর্মের দায় দলের উপর পড়বে সেটা মেনে নেয়া হবে না। উর্ধ্বতন নেতাদের সাথে আলোচনা করে বাকি ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। গোপালগঞ্জ জেলা এনসিপির আহবায়ক বাঁধন মিয়া, সদস্য সচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION