বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’ উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা ২০০৬–০৭-এর অভিজ্ঞতা কি আবারও প্রশ্নের সামনে? ফুটপাত দখলমুক্তে কঠোর বার্তা ডিএনসিসির, ‘কাউকে ছাড় দেওয়া হবে না’ টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত গোপালগঞ্জে র‌্যালি  ও আলোচনা সভায় আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালিত গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শেষ বিদায়েও টাকার হিসাব, কবর সংরক্ষণে কোটি টাকার বোঝা

গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’ উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫.৫৬ পিএম
  • ২৯ Time View
42

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’ উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের GTEC Career Club ফ্যাব্রিক লাইব্রেরি উদ্বোধনের পাশাপাশি অনুষ্ঠিত কর্মশালায় টেক্সটাইল শিক্ষার্থীদের
ফ্যাব্রিক, ম্যাটেরিয়াল সোর্সিং, ইনোভেশন ও সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনলাইন টেক্সটাইল স্কুলের সিইও ও সাবেক ফ্যাব্রিক
টেকনোলজিস্ট- NEXT Ltd., Li&Fung ও Kenpark-এর মো. জাকারিয়া আলম জিকু। গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নয়ন চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অনলাইন টেক্সটাইল স্কুলের টেকনিক্যাল স্পেশালিস্ট মো. সাফায়েত ইসলাম এবং একই প্রতিষ্ঠানের টেকনিক্যাল স্পেশালিস্ট ও South East Textile Pvt. Ltd.-এর এক্সিকিউটিভ অফিসার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) আহসানুজ্জামান রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ ইসমাইল হাসান ও প্রাপ্তি সাহা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি, শিল্পখাতের সঙ্গে যোগাযোগ তৈরি এবং কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে ফ্যাব্রিক লাইব্রেরি ও এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION